Moheshkhali Govt. Mohila college - Principal's Message | Moheshkhali

Principal Logo Message from Principal

Principal Image
MOQSUD AHMED
Principal

অধ্যক্ষের বাণী

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। এ প্রতিষ্ঠানে প্রায় ১৫,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত, যারা উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস), ১৩টি বিষয়ে অনার্স, ৬টি বিষয়ে মাস্টার্স এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামে শিক্ষা অর্জন করছে। এটি দেশের একটি অন্যতম বৃহৎ এবং গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—এটি মূল্যবোধ, মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গঠনের একটি প্রক্রিয়া। আমরা এই কলেজে শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি।

আমার লক্ষ্য হলো এই কলেজকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে গড়ে তোলা, যেখানে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন তথা ক্লাসে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, কাউন্সেলিং ও ভিজিল্যান্স কার্যক্রম জোরদার করা, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কার্যকর সংযোগ এবং একটি সুশৃঙ্খল, নিরাপদ ও পরিবেশবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।

আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার সরকারি কলেজ আগামী দিনে আরও সফলতা অর্জন করবে এবং জাতীয় পর্যায়ে একটি মডেল কলেজে পরিণত হবে।

আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অধ্যক্ষ
কক্সবাজার সরকারি কলেজ

©Moheshkhali Govt. Mohila college 2025. All Rights Reserved.

Powered by ITNext Solutions Limited.